×

সারাদেশ

শেরপুরে ভেজাল গুড়ের কারখানার সন্ধান লাভ, ২ ব্যবসায়ীর কারাদন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৭:৪৭ পিএম

শেরপুরে ভেজাল গুড়ের কারখানার সন্ধান লাভ, ২ ব্যবসায়ীর কারাদন্ড

দুপুরে ওই দুই কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি: ভোরের কাগজ

শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় ভেজাল গুড়ের ২ কারখানার সন্ধান মিলেছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে ওই দুই কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় একটি ভেজাল কারখানার মালিক স্থানীয় হাতেম আলীর ছেলে সাজল মিয়াকে (৪০) কে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল এবং অপর কারখানার মালিক ঈমান আলীর ছেলে মো. আব্বাস উদ্দিনকে (৪৪) কে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের জেল দেওয়া হয়।

সেই সাথে ভেজাল গুড় ও কেমিকেলগুলো ধ্বংস করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ না করায় তাদেরকে সাজা পরোয়ানামূল্যে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকার দুটি কারখানায় দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আখ ছাড়াও শুধু চিনি, ময়দা, ডালডা, চিটাগুড় ও কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরিসহ বাজারজাত করে আসছিলেন সাজল মিয়া ও আব্বাস উদ্দিন।

পরে বুধবার দুপুর ২টার দিকে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এনএসআইয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান জানান, ভেজাল দুই গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে সাজাসহ জরিমানা করা হয়।

সেইসাথে ভেজাল উপকরণসহ মালামাল সেখানেই ধ্বংস করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App