×

সারাদেশ

রামগড়ে কৃষকের ১০ একর টিলার ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৫:০২ পিএম

রামগড়ে কৃষকের ১০ একর টিলার ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মঙ্গলবার মধ্যরাতে কৃষক আব্দুর রহিমের ১০ একর টিলা জমির বাগান সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ভোরের কাগজ

রামগড়ে কৃষকের ১০ একর টিলার ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মঙ্গলবার মধ্যরাতে কৃষক আব্দুর রহিমের ১০ একর টিলা জমির বাগান সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্ঘম মাহবুব নগর এলাকার কৃষক আব্দুর রহিম এর ১০ একর টিলা জমিতে রোপনকৃত প্রায় দেড় হাজার পেঁপে, মালটা ও আম গাছ কেটে বাগান সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাহবুবনগর এলাকার আব্দুর রহিমের বাগানে মর্মান্তিক এ বৃক্ষ নিধন চালায় স্থানীয় একদল দুর্বৃত্ত। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে দাবি করে কৃষক আব্দুর রহিম বলেন, এ ঘটনায় আমার অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে । তিনি ঋন ও কর্জ করে করোনাকালীন সময়ে বাগানটি সৃজন করেছিলেন বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্থ রহিম আরো জানান, সম্প্রতি তার প্রতিবেশি মনির হোসেন নানাভাবে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসছে, এর জের ধরেই মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে মনির হোসেন, হাসান শান্ত, সুফিয়ান সহ আরো কয়েকজন তার বাগানের সমস্ত গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ ঘটনায় রামগড় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন যার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App