×

সারাদেশ

নোয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১১:০৬ পিএম

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কামাল হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন মোটরসাইকেল চালক সাহাব উদ্দিন।

শুক্রবার (০১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সোনাপুর এলাকার মহব্বতপুর এলপি গ্যাস ফিলিং স্টেশনের সামনে সোনাপুর-চরজব্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শুল্লুকিয়া গ্রামের হাজী মোমিন উল্ল্যা সওদাগরের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর-টলি চালক ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল হোসেন তার চালিত ট্রাক্টর টলি মেরামতের জন্য সোনাপুর নুরুল ইসলামের ওয়ার্কশপে দেন।শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী জহিরুল হক মাঝির ছেলে সাহাব উদ্দিনের মোটরসাইকেল যোগে ট্রাক্টর টলি মেরামতের কাজ কতটুকু হয়েছে, তা দেখার জন্য নুরুল ইসলামের ওয়ার্কশপে যায় কামাল হোসেন। সেখান থেকে পুনরায় রাত ৮টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

মোটরসাইকেলটি মহব্বতপুর এলপি গ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সোনাপুর গ্রামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিয়ে বালু বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৩-৭৩৩২) অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলের চালক সাহাব উদ্দিন। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি মোটরসাইকেলকে চাপ দিলে মোটরসাইকেলের পিছনে বসা আহরী কামাল হোসেন ছিঁটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ট্রাকের উল্টো দিকে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় মোটরসাইকেল চালক সাহাব উদ্দিন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App