×

ক্রিকেট

সাকিবের দেশে আসার ব্যাপারে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম

সাকিবের দেশে আসার ব্যাপারে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মামলা হলেও ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আসিফ মাহমুদ বলেন, 'আইনি বিষয়তো আইনি বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। একটা হচ্ছে সাবজুডিস, দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এ বিষয়ে কনসার্ন আছে, উত্তরটা দিতে পারবে।'

তিনি বলেন, আমাদের জায়গা থেকে প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর সেটা আমরা পালন করব। যেহেতু আমার মন্ত্রণালয় কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি আইনি বাধা আছে কিনা, দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোন বাধা নেই।

তিনি আরো বলেন, কোর্ট যদি কোন অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটা তো আর আমার বিষয় না। কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার আইনি বাধা নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App