×

ক্রিকেট

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পিএম

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

ছবি : সংগৃহীত

আবুধাবিতে আজ (১৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। হাইভোল্টেজ এই ম্যাচে সাম্প্রতিক ইতিহাসে কিছুটা এগিয়ে থাকলেও পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে আফগানিস্তান।

তবে ব্যাট হাতে লিটন দাস ও বল হাতে রশিদ খানের ব্যক্তিগত রেকর্ডগুলো এই ম্যাচে যোগ করবে বাড়তি রঙ।

ম্যাচের আগে দেখে নিন কিছু পরিসংখ্যান-

এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ বার মুখোমুখি হয়েছে। এর মাঝে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। ২০১৪ সালে প্রথম দেখায় বাংলাদেশ জিতলেও সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরেছিল টাইগাররা।

আরো পড়ুন : ওমানকে গুঁড়িয়ে দিয়ে আমিরাতের বড় জয়

এই ম্যাচে লিটন দাসের সামনে আছে বড় মাইলফলক। আর মাত্র ২৭ রান করলেই সাকিব আল হাসানকে (২,৫৫১) ছাড়িয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ টি–টোয়েন্টি রান সংগ্রাহক হবেন তিনি। এদিকে লিটন দাসই দুই দলের লড়াইয়ে সবচেয়ে সফল ব্যাটসম্যান। ১০ ম্যাচে দুই অর্ধশতকসহ ২২৭ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১০৯.৬৬।

বাংলাদেশের বিপক্ষে খেলা আফগানিস্তানের ১২ ম্যাচের সবগুলোই খেলেছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। এ সময় তিনি মোট ২২০ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক রেট ১১৮.২৭। তবে দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি রশিদ খান। এখন পর্যন্ত ১১ ম্যাচে তার শিকার ২২ উইকেট। গড় ১০.৫৪, ইকোনমি মাত্র ৫.৫২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দশক আগের নীতিতে ফিরল ওষুধশিল্প

তিন দশক আগের নীতিতে ফিরল ওষুধশিল্প

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App