×

জাতীয়

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত : অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত : অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রতিষ্ঠানটিকে দুটি পৃথক ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিগগিরই এ সিদ্ধান্ত আইনি ভিত্তি পাবে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী এ তথ্য জানান।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। নিকট ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের আশাও প্রকাশ করেন মন্ত্রী।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়; বরং একটি সমন্বিত কার্যক্রম। এ বিষয়ে আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে সরকারের ওয়ার্কিং গ্রুপের আলোচনা চলছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি দেখা যাবে বলে আশা করছেন তারা।

অর্থমন্ত্রী বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য কেবল ঋণ পাওয়া নয়। এর সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কার ও সমন্বিত কার্যক্রম জড়িত।

এ ছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে তিনি আশা করছেন। অর্থনীতির বিভিন্ন সূচকে ধীরে ধীরে উন্নতি হবে। তবে এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

অবরোধ প্রত্যাহারের ঘোষণা সাজেক কারবারির, প্রত্যাখ্যান অন্যদের

অবরোধ প্রত্যাহারের ঘোষণা সাজেক কারবারির, প্রত্যাখ্যান অন্যদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App