×

ধর্ম

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো বাকি ৮৯ দিন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর আসবে রজব, শাবান ও পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। সেই হিসাবে ১১ নভেম্বর থেকে রমজান শুরু হতে বাকি ৮৯ দিন।

রমজান মাস ৩০ দিনের হলে আগামী ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর ২৯ দিনে মাস শেষ হলে ঈদ হতে পারে ৯ মার্চ। সরকারের প্রকাশিত ২০২৭ সালের সরকারি ক্যালেন্ডারেও ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ এবং ১০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। কাজাখস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। একই সূচিতে ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। এর আগের দিন, ১৫ মে পালিত হতে পারে পবিত্র আরাফাতের দিন। তবে এসব তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

অবরোধ প্রত্যাহারের ঘোষণা সাজেক কারবারির, প্রত্যাখ্যান অন্যদের

অবরোধ প্রত্যাহারের ঘোষণা সাজেক কারবারির, প্রত্যাখ্যান অন্যদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App