×

ক্রিকেট

হঠাৎ লাহোর গেলেন বিসিবি সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

হঠাৎ লাহোর গেলেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি এবং আইসিসির প্রতিনিধিদের সঙ্গে ওই জরুরি বৈঠকে অংশ নেবেন বুলবুল। 

এ উদ্দেশ্যে গতকাল শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে লাহোর গেছেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। সব মিলিয়ে তাই বিশ্বকাপ শুরু হলেও জটিলতা দূর হয়নি। এসব নিয়েই আলোচনা হবার কথা রয়েছে ওই বৈঠকে।

বিসিবির ওই সূত্র জানিয়েছে, জরুরি বৈঠকে পিসিবি এবং বিসিবির সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন আইসিসির প্রতিনিধিরা। বৈঠক শেষে রোববার বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি প্রধানের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App