×

ক্রিকেট

বিসিবি সভাপতি

ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফাটল ধরেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফাটল ধরেনি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সাম্প্রতিক নানা নাটকীয়তা ও উত্তেজনার পরও ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে ফাটল ধরেনি বলে দাবি করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে ভবিষ্যতে ভারতের সঙ্গে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) একটি জাতীয় দৈনিককে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিসিবি প্রধান।

নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। এত কিছুর পরেও আমরা ভারতের সঙ্গে কথাকাটাকাটি বা সরাসরি কোনো কিছু বলিনি। আমাদের দুই বোর্ডের সম্পর্ক ঠিক আছে।’

তবে দ্বিপাক্ষিক সিরিজ বা খেলার ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের ওপরে আছে সরকার। এ ব্যাপারে আমি কিছু জানি না।’ অর্থাৎ বোর্ডের সম্পর্ক ঠিক থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দুই দেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ।

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে বিসিবির দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে অদম্য কাপের ফাইনালে সাংবাদিকদের অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কখনও দূরত্ব মনে করি না। আপনাদের চাওয়াগুলো সঠিক। আমরা ভাই ভাই হিসেবে আছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সাংবাদিক ও ক্রিকেট কর্মকর্তাদের মধ্যে সুন্দর পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ আছে। কালকে (অদম্য কাপের ফাইনালে) আপনাদের দেখতে না পেয়ে একটু খারাপ লেগেছিল। আমরা চেয়েছিলাম সুন্দর করে একটি সংবাদ সম্মেলন করতে। আশা করি, সব ঠিক হয়ে যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App