×

ক্রিকেট

২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই খবর নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়া এবার সুপার এইটে খেলতে পারেনি। তবে স্বাগতিক হওয়ায় বিশ্বকাপে সরাসরি খেলবে অজিরা। ৮ দলের সাথে অস্ট্রেলিয়া মিলে মোট ৯ দল। ১২ দলের মধ্যে বাকি ৩ দল র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো থেকে সুযোগ পাবে।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী শুরুর ৯ দলের বাইরে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা ৩ দল বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। ৯ মার্চ ফাইনালের পরের দিন পর্যন্ত বিশ্বকাপ বাদে আর কোনো খেলাও নেই। ফলে র‍্যাঙ্কিংয়ের সেরা ৩ দল এই ৩ দলই থাকছে। যে কারণে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ১২ দলের তালিকায় ঢুকে গেল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App