×

ক্রিকেট

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক শান মাসুদ।

এই সিরিজে পাকিস্তান দলে বড় পরিবর্তন এসেছে কোচিং স্টাফে। প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।

স্কোয়াডে জায়গা পেয়েছেন চার নতুন ক্রিকেটার। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের আগে ২৭ এপ্রিল করাচিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে পাকিস্তান দল। ১ মে পর্যন্ত চলা সেই ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশে রওনা হবে তারা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৮ মে শুরু হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৬ মে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বর্তমানে পাকিস্তান দলের বেশিরভাগ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে ব্যস্ত সময় পার করছেন।

পাকিস্তানের স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, ইমাম-উল-হক, সৌদ শাকিল, সালমান আলী, মোহাম্মদ আব্বাস, নোমান আলী, সাজিদ খান, খুররম শেহজাদসহ নতুন চার সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App