×

ক্রিকেট

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:৫৫ পিএম

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে  এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল । শুক্রবার (৭ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

এদিকে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে নতুন সিরিজ ঘোষণা করে জানিয়েছে,  পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে, যা মে-জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা।

লম্বা বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়া এই ফরম্যাটে খেলেছিল গত বছরের অক্টোবর মাসে। 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা পাকিস্তানে অংশ নেয়, যদিও বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এবার নতুন সিরিজের সময় আইপিএলের শেষ পর্যায় চলায় অধিনায়ক প্যাট কামিন্সসহ কিছু সিনিয়র খেলোয়াড়ের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গত বছরের অক্টোবরের পর আর ওয়ানডে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। ফলে লম্বা বিরতির পর তারা পাকিস্তান সিরিজ দিয়ে এই ফরম্যাটের খেলায় ফিরবে। এদিকে, ৯ জুন থেকে বাংলাদেশের সঙ্গে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে তারা ওয়ানডে খেলতে আসছে।

এদিকে, নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সম্প্রতি তাদের ক্রিকেটাররা ব্যস্ত ছিল স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। সেই টুর্নামেন্ট শেষেই তাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু। যাত্রার প্রথমে বাংলাদেশের সঙ্গে ২টি টেস্ট খেলতে এলো শাহিন-বাবররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App