×

ক্রিকেট

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

৬১ রানে তিন উইকেট হারিয়েও বাংলাদেশের সংগ্রহ ২৭৫

ছবি : সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশের নিত্যকার সঙ্গী। টপঅর্ডার ব্যর্থতাকে ধারাবাহিক বানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওভারেই হারিয়েছেন উইকেট। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বাড়িয়েছেন বিপদ। তবে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে সেই ব্যর্থতাকে সামাল দিয়েছেন লিটন, হৃদয় ও মোসাদ্দেক। এই তিন ব্যাটারের ফিফটিতে শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ২৭৪ রানে থামে বাংলাদেশ।

মিরপুরে টস জিতে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে প্রত্যাশিত শুরুটা পায়নি টাইগাররা। দলীয় ২ রানের মাথায় ২ রান করে বিদায় নেন সৌম্য সরকার। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সৌম্যর বিদায়ের পর তিনে নামেন নাজমুল হোসেন শান্ত। চোটে পড়া মিরাজের পরিবর্তে তিনিই শেষ ম্যাচের অধিনায়ক। তানজিদ তামিমকে সঙ্গী করে অজি পেসারদের ভালোই সামাল দিচ্ছিলেন শান্ত। কিন্তু ম্যাট রেনশোর স্কিড করা বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ১৯ রানে বিদায় নেন তামিম। তাতে ভেঙে যায় ৫১ রানের জুটি।

সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ টিকেননি অধিনায়ক শান্তও। তামিমের মতো সুইপ করতে গিয়েই উইকেট বিলিয়ে দেন তিনি। ৫০ বলে ২৪ রান করে বিদায় নেন শান্ত। তাতে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলের বিপদ দেখলেই ত্রাতা হয়ে ফিরেন লিটন দাস। আজকের ম্যাচেও হলো সেটাই।

তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে অপরাজিত ৯২ রানের জুটি গড়েন লিটন। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময় বাড়তে ব্যাটের গতি বাড়িয়েছেন তিনি। তাওহীদ হৃদয়ও যোগ্য সঙ্গ দিয়েছেন, বাজে বল পেলেই বাউন্ডারি হাঁকিয়েছেন। কিন্তু দারুণ জুটির মধ্যেই আচমকা পায়ের পেশিতে টান পড়ায় ব্যক্তিগত ৪৮ রানেই মাঠ ছাড়েন লিটন।

ওয়ানডেতে মিরপুরেই অভিষেক লিটনের। ভারতের বিপক্ষে খেলা ডেব্যু ম্যাচসহ মোট ২৮ ইনিংস খেলেছেন শেরে বাংলায়। কিন্তু কোনো ম্যাচেই ফিফটির দেখা পাননি। গেল পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেললেও ফিফটির দেখা পাননি লিটন। আজ ৭৩ বলে ৪৮ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

লিটন মাঠ ছাড়ায় ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ম্যাচের তারকাকে নিয়ে ৮৩ বলে ৯৩ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়। এর মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ১৩তম ফিফটি পেয়েছেন হৃদয়। কিন্তু শেষদিকে রানের গতি বাড়াতে বড় শট খেলতে গিয়ে ৮৩ রানে বিদায় নেন এই ব্যাটার।

হৃদয়কে সঙ্গ দেওয়া মোসাদ্দেক শুরুতেই ছিলেন আগ্রাসী। মাত্র ৪৩ বলে ফিফটি হাঁকান তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার পঞ্চম ও চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি। কিন্তু মোসাদ্দেকের দারুণ ব্যাটিংয়ের মাঝেই ৯ বলে ৩ রান করে বিদায় নেন শেখ মেহেদী। প্রায় আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরে ব্যাটিংটা ভালো হয়নি তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভি, আইডি-পাসওয়ার্ড পাঠাতে নির্দেশ

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভি, আইডি-পাসওয়ার্ড পাঠাতে নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App