×

ক্রিকেট

বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ এএম

বিসিবির গুরুত্বপূর্ণ  বোর্ড সভা আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হবে আজ। এ সভার মধ্যে দিয়ে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ক্রিকেটে। ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন, মেডিক্যাল বিভাগের জবাবদিহিতা, কোচিং স্টাফে রদবদল, বিপিএলের ভবিষ্যৎ ও ভারত দলের বাংলাদেশ সফরসহ নানা বিষয়ে আলোচনা হবে আজকের এ বৈঠকে। ফলে আজকের এই সভা নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিসিবির পরিচালনা পর্ষদে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সভা। পরিচালনা পর্ষদের এই সভা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে।

আজকের সভার আলোচনার মূল কেন্দ্রবিন্দু বিষয় ওয়ানডে দলের নেতৃত্ব। র্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জায়গায় টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্বও দেয়া হতে পারে ধারণা করা হচ্ছে।

কোচিং স্টাফেও আসতে পারে নতুন চমক। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও পেস বোলিং কোচ তালহা জুবায়েরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিদেশী কোচ নিয়োগের বিষয়ও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এবারের আসর হবে কিনা, হলে কবে ও কি কাঠামোয় হবে, এমনকি প্রতিযোগিতার নাম পরিবর্তনের প্রস্তাবও উঠতে পারে আজকের সভায়।

আরো পড়ুন: বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

এ ছাড়া ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরের সর্বশেষ অগ্রগতি, দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যুর উন্নয়ন, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি এবং অন্য প্রশাসনিক বিষয়ও থাকবে আলোচনায়।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। অবশ্য লিটনকে ঘিরে শুধু অধিনায়কত্ব নয়, তার ইনজুরিও বড় আলোচনার বিষয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে গেলেও মাঠে নামতে পারেননি তিনি।

পরে দেশে ফিরে আসেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকেও ছিটকে যান। তার চোটের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে ওঠা প্রশ্নের জবাব খুঁজতে মেডিক্যাল বিভাগের কার্যক্রমও খতিয়ে দেখবে বোর্ড।

তবে শুধু লিটন নন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। চোট শনাক্তকরণ, চিকিৎসা পরিকল্পনা ও খেলোয়াড়দের মাঠে ফেরানোর প্রক্রিয়ায় কোথায় ঘাটতি রয়েছে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্তও আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানিকগঞ্জে স্থগিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’

মানিকগঞ্জে স্থগিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App