×

ক্রিকেট

গ্রিনকে আউটের পর তাসকিনের অদ্ভুত উদযাপন, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

গ্রিনকে আউটের পর তাসকিনের অদ্ভুত উদযাপন, ভিডিও ভাইরাল

গ্রিনের উইকেট পেয়ে তাসকিনের অদ্ভুত নাচ, নেটদুনিয়ায় ভাইরাল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে সাজঘরে ফেরানোর পর পেসার তাসকিন আহমেদের অদ্ভুত উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডারউইনের কঠিন উইকেটে শুরুতে বেশ স্বচ্ছন্দেই ব্যাট করছিলেন গ্রিন। ১৩ বলে ১৩ রান করে উইকেটে থিতু হওয়ার আভাসও দিচ্ছিলেন তিনি। তবে তাঁকে বেশি দূর এগোতে দেননি তাসকিন।

অস্ট্রেলিয়ার ইনিংসের ২২তম ওভারে একটি লেন্থ বল লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন গ্রিন। বল তাঁর ব্যাটের ব্যাকসাইডে লেগে চলে যায় মিডউইকেটে। সেখানে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দারুণ এক ক্যাচে গ্রিনকে ফেরান।

আরও পড়ুন: ফুটবল থেকে মেসির অনির্দিষ্টকালের বিরতি

গ্রিন আউট হওয়ার সঙ্গে সঙ্গেই তাসকিনকে দেখা যায় মুখ দিয়ে জিভ বের করে ছোট্ট নাচের ভঙ্গিতে উদ্‌যাপন করতে। সতীর্থরা যখন ক্যাচ ধরা মুশফিকুর রহিমের দিকে ছুটে যাচ্ছিলেন, তখন তাসকিনের এই ভিন্নধর্মী উদ্‌যাপন সবার নজর কাড়ে। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পেসারদের দাপটে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনের পেস ও সুইং সহায়ক কন্ডিশনের পুরো সুবিধা কাজে লাগিয়ে প্রথম দিনেই স্বাগতিকদের চাপে ফেলে দেন বাংলাদেশের পেসাররা।

হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের বোলিং তোপে প্রথম সেশনেই মাত্র ৭৪ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অভিজ্ঞ স্টিভ স্মিথের ৭১ রানের লড়াকু ইনিংসও স্বাগতিকদের বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ১৯৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নেন এই পেসার। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন শিকার করেন দুটি করে উইকেট।

দিন শেষে এগিয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বলে ওপেনার সাদমান ইসলাম ২০ রানে ফিরে গেলেও এরপর আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা।

দিনের শেষভাগে তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বোলারদের সামলে দেন। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। তানজিদ ৩২ এবং মুমিনুল ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ১০২ রানে পিছিয়ে বাংলাদেশ। তবে হাতে রয়েছে ৯টি উইকেট। ফলে দ্বিতীয় দিনে বড় লিড নেওয়ার সুযোগ নিয়েই মাঠে নামবে সফরকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

আগামী বছরের মধ্যেই সব রাস্তা ভালো হয়ে যাবে: আরিফুল হক চৌধুরী

আগামী বছরের মধ্যেই সব রাস্তা ভালো হয়ে যাবে: আরিফুল হক চৌধুরী

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App