×

ক্রিকেট

দাপুটে ব্যাটিংয়ে লিড নিল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

দাপুটে ব্যাটিংয়ে লিড নিল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ডারউইন টেস্টে দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের করা ৫৫তম ওভারে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের সংগ্রহ পেরিয়ে যায় সফরকারীরা। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ।

এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের ৪২৭ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছিল ২৬৯ রানে। ফলে ১৫৮ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ছিল ব্যাটিং। প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয়েছিল সফরকারীদের। তবে মূল সিরিজ শুরু হতেই ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের।

অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটিংয়ে চাপ তৈরি হয়েছে স্বাগতিকদের ওপর।

বাংলাদেশের লিডের ভিত্তি অবশ্য তৈরি করে দিয়েছিলেন বোলাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ।

আরও পড়ুন: তানজিদের অর্ধশতকে ডারউইনে দারুণ অবস্থানে বাংলাদেশ

জবাবে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ১০২ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে নিয়ে আসে। মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর তানজিদের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক শান্ত।

লাঞ্চের আগে তানজিদ ও শান্ত ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। বিরতির পর দ্রুতই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকে যায় বাংলাদেশ। ১৯৬ রান থেকে মিচেল স্টার্কের বলে বাউন্ডারি মেরে দলকে লিড এনে দেন তানজিদ।

দলকে লিড এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তানজিদ এখন অপেক্ষায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। এর আগে এই ইনিংসেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন তিনি। অন্য প্রান্তে থাকা অধিনায়ক শান্তও এগোচ্ছেন ব্যক্তিগত অর্ধশতকের দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App