×

ক্রিকেট

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসন্ন মৌসুমে বিপিএল আয়োজনের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘আমি মনে করি না। এ বছর বিপিএল হচ্ছে না।’

বিপিএলের নানা অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি ও নিয়ম লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির বিষয়গুলো তুলে ধরে বিসিবি সভাপতি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এভাবে বিপিএল আয়োজন না করার বিষয়ে নির্দেশনা দিয়ে আসছেন।

তিনি বলেন, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিয়মকানুন মেনে চলেনি। কোনো দল মাঝপথে সরে গেলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেই দলের দায়ভার বিসিবিকেই নিতে হয়। এতে বোর্ডকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন: অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

তামিম জানান, গত দুই বছরে বিপিএল আয়োজন করে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ হওয়ার কথা; সেখানে নিয়মিত লোকসান মেনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার স্থায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বিসিবি সভাপতি। বরং প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে টুর্নামেন্টটিকে আরও কার্যকর ও টেকসই করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

তামিম বলেন, বিপিএল আয়োজনের ইচ্ছা বিসিবির রয়েছে। তবে তাড়াহুড়ো করে নয়, পর্যাপ্ত সময় নিয়ে পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে একটি গোছানো ও মানসম্মত টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App