×

ফুটবল

নতুন নিয়ম

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

ছবি: সংগৃহীত

গোলরক্ষকদের সময় নষ্ট করার প্রবণতা ঠেকাতে ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন আইন। আর সেই নিয়মের প্রথম শিকার হলেন সান্তোসের অধিনায়ক নেইমার। কোচ নির্ধারিত সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় অন্যের ভুলের খেসারত হিসেবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে।

ব্রাজিলিয়ান সেরি ‘আ’-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই নিয়মের লক্ষ্য গোলরক্ষকদের চিকিৎসার নামে অহেতুক সময়ক্ষেপণ বন্ধ করা। নিয়মটি সফল হলে শিগগিরই ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিশ্বের অন্যান্য প্রতিযোগিতাতেও এটি চালু হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষকের চিকিৎসার কারণে খেলা সাময়িক বন্ধ হলে ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর প্রতিপক্ষ নয়, নিজের দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ ক্ষেত্রে কোচকে খেলা শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে একজন খেলোয়াড়ের নাম জানাতে হবে।

আরও পড়ুন: জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

তবে কোচ ১০ সেকেন্ডের মধ্যে কাউকে বেছে নিতে ব্যর্থ হলে শাস্তির দায় বর্তায় দলের অধিনায়কের ওপর। তখন অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়।

গত সোমবার ভাস্কো দ্য গামার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো দেখা যায় এই নিয়মের প্রয়োগ। ম্যাচে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য মাঠে চিকিৎসকদের ডাকেন। এরপর নতুন নিয়ম অনুযায়ী একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে সান্তোসের কোচ খেলোয়াড় নির্বাচন করতে না পারায় শেষ পর্যন্ত সেই শাস্তি নিতে হয় দলটির অধিনায়ক নেইমারকে। রেফারির নির্দেশে এক মিনিটের জন্য মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা—ফলে ফুটবলের নতুন এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবেও ইতিহাসে নাম লেখান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App