×

অপরাধ

সিঙ্গাইরে জামিনে এসে খুন হলেন যুবক, আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১১:২৭ পিএম

সিঙ্গাইরে জামিনে এসে খুন হলেন যুবক, আটক ১

মানিকগঞ্জের সিঙ্গাইরে বুধবার সন্ধ্যায় খুন হওয়া জুলহাসের মা কাঁদছেন। ইনসেটে নিহত জুলহাস। ছবি : ভোরের কাগজ

প্রতিপক্ষের দায়ের করা মামলায় আদালত হতে জামিনে আসার পর প্রকাশ‍্যে খুন হয়েছেন এক যুবক। ওই যুবকের নাম জুলহাস (৩৫)।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় জড়িত মুজিবুর রহমানকে (৭০) পুলিশ আটক করেছেন বলে জানা গেছে।

খুন হওয়া জুলহাস জয়মন্টপ ইউনিয়নের ফকির পাড়া গ‍্রামের মৃত মো. নওয়াব আলীর পুত্র।

প্রত‍্যক্ষ‍দর্শী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর জুলহাস ও ব‍েপারী পাড়া গ্রামের মজিবুরের পুত্র দুলালের পরিবারের মধ্যে ঝগড়া হয়। একে কেন্দ্র করে সেদিন বিকেলে জুলহাসের পরিবারের লোকজন জয়মন্টপ উচ্চ বিদ‍্যালয়ের গেটের সামনে দুলালকে মারধর করে। এতে দুলালের বাবা মজিবুর বাদী হয়ে জুলহাসসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলায় জুলহাস বুধবার জামিনে এসে সন্ধ্যায় জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ডে চা খেতে গেলে দুলালের নেতৃত্বে ৮-১০ জনের সশস্ত্র গ্রুপ তাকে কুপিয়ে আহত করে। পরে আহত জুলহাসকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করেন।

নিহতের পরিবারের দাবি, খুনিরা পরিকল্পিতভাবে জুলহাসকে কুপিয়ে হত্যা করে। এসময় তার সঙ্গে থাকা বাটি গ্রামের মো. শহিদুল ইসলাম খোকনকেও পিটিয়ে মারাত্মক আহত করে। এরপর তারা ভাকুম ব‍্যাঙ্গা মার্কেটে জুলহাসের আত্মীয় আলমগীরের ওপর হামলা চালিয়ে তাকেও আহত করে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারে বইছে শোকের মাতম।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল‍্যা বলেন, ঘটনার সঙ্গে জড়িত মজিবুর নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App