×

অপরাধ

আমির হোসেন আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম

আমির হোসেন আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। ছবি : সংগৃহীত

ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ ৫৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এজাহার দায়ের করেন।

দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে সোমবার রাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App