×

অপরাধ

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারী পুলিশের হাতে গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারী পুলিশের হাতে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গত সোমবার সকাল ৯টার দিকে ৫ থেকে ৭ জন একটি সাদা প্রাইভেটকারে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ সামনে অবস্থান করেন। মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন আর ই সি প্রশিক্ষণে অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসামাত্র মাহিনসহ ৫-৭ জন কথা বলে গাড়ির কাছে নিয়ে যান। পরে গাড়িতে থাকা ৪-৫ জন জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই বিষয়ে পাবনা সদর থানায় উর্মি খাতুনের স্বামী রাকিবুল ইসলাম নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার এসআই মাহবুব আলমের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে উর্মি খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পাবনা যুব উন্নয়নের সামনে থেকে একজন নারীকে কে বা কারা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যান। পাবনা থানার একটি বিশেষ টিম গঠন করে তাকে ফলো করতে করতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা থেকে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারীকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App