×

অপরাধ

সাবেক নৌমন্ত্রী শাজাহান ও সাবেক এমপি গোলাপ কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

সাবেক নৌমন্ত্রী শাজাহান ও সাবেক এমপি গোলাপ কারাগারে

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সাবেক নৌপরিবহণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধের দুটি হত্যা মামলা করা হয়েছিল। সেই মামলাগুলোর প্রেক্ষিতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন।  

এর আগে কঠোর পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে দুই সাবেক সংসদ সদস্যকে আদালতে হাজির করা হয়। আদালতে তাদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও শুনানি শেষে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।  

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করার সময় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতের চত্বরে নিরাপত্তার কড়াকড়ির কারণে সাধারণ মানুষের উপস্থিতি সীমিত ছিল।  

কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত তাওহীদ সন্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় এই দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তাদের রাজধানীর কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয়।  

প্রসঙ্গত, এই মামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। আদালতের সিদ্ধান্তের পরবর্তী কার্যক্রমের দিকে সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App