×

এনসিপি

হাসনাত আব্দুল্লাহ

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:১২ পিএম

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে জাতীয় সংসদে এনসিপির ছয়জন সংসদ সদস্য জনগণের প্রতিনিধিত্ব করছেন। ভবিষ্যতে এ সংখ্যা ১৬০-এ উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকরের দাবি জানিয়ে আসছে এনসিপি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলটি ধারাবাহিকভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্যসচিব লাবিব আহমদের নামও ঘোষণা করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App