×

জাতীয়

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে মাঠ পর্যায়েই জন্মতারিখ সংশোধনের সুযোগ, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, অনলাইনে ভোটার এলাকা পরিবর্তনের ব্যবস্থা এবং এনআইডি নবায়নে পারিবারিক তথ্য সংযুক্ত করার বিধান।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আখতার আহমেদ বলেন, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন পুরোপুরি অনলাইনে গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এ সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত একটি সংশোধনী ফি চালুরও সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, আইন অনুযায়ী ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। এ জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ওই ফরমে আবেদনকারীর পারিবারিক তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে, যাতে তথ্য যাচাই ও সমন্বয় সহজ হয়। এ সেবার ক্ষেত্রেও একটি ন্যূনতম ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ে দেওয়ার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, বর্তমানে এসব আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, জেএসসি, এসএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথাও জানান ইসি সচিব। তিনি বলেন, বর্তমানে প্রবাসীরা আবেদন ও বায়োমেট্রিক দেওয়ার পর বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষে তথ্য আপলোড করে অনুমোদন দেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে এবং তদন্তে তথ্যের সত্যতা নিশ্চিত হলে সেখান থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং সেবা আরও দ্রুত পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App