×

অপরাধ

ফতুল্লায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

ফতুল্লায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তানভির রহমান (১৭) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় থানায় তানভির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিন রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি ব্যবসায়ী নেতা সেলিম ওসমান তার ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি গডফাদার খ্যাত শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল, ফয়েজ আহমেদ লাভলু, আজমেরী ওসমানের সহযোগি রাতুল মটরসের ফারুক, সন্ত্রাসী শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, তানভীর আহমেদ টিটু, এহসানুল হক নিপু উল্লেখযোগ্য।

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন।

আরো পড়ুন : শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App