×

অপরাধ

বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ৩ আসামি রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ৩ আসামি রিমান্ডে

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সড়ক নিরাপত্তা আইনের মামলায় তিন আসামি মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে একটি তল্লাশিচৌকিতে পুলিশের কাছে একটি মোটরসাইকেল থামায়। মোটরসাইকেল আরোহী তিনজন বুয়েটের শিক্ষার্থী ছিলেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মুহতাসিম মাসুদ নিহত হন। অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) গুরুতর আহত হন। তারা বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে একটি ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল উদ্ধার করে। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হয় এবং তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে ছুটির দিন হওয়ায় রিমান্ড শুনানির জন্য রবিবার (২২ ডিসেম্বর) তারিখ নির্ধারণ করা হয় এবং আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

একসাথে পথ চলার তিন দশক আজ

একসাথে পথ চলার তিন দশক আজ

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App