×

ফুটবল

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

ঘটনাটি ঘটেছে আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায়। স্থানীয় সময় ম্যাচ চলাকালেই বন্দুকধারীরা গুলি চালালে মিকায়েল গুলিবিদ্ধ হন। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন: আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো (সিএসএ)। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়, "আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর অকালমৃত্যুতে সিএসএ পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

পুলিশের প্রাথমিক ধারণা, মিকায়েলকে মূল লক্ষ্য করে হামলা চালানো হয়নি; বরং ভুলবশত তিনি গুলির শিকার হন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন: যে কারণে ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে ‘কোপা ফিক্টর’ শিরোপা জিতেছিলেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে সিএসএর অনূর্ধ্ব-১৫ দলে নিয়মিত অনুশীলন করছিলেন এই উদীয়মান ফুটবলার।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছেন হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তা উয়েসলেই লিমা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, স্থানীয় মাদক পাচারকারী দুটি অপরাধী গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই গুলির ঘটনা ঘটে। সেই সহিংসতার মধ্যেই দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারান কিশোর ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App