×

অপরাধ

ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রলীগ সভাপতি অপূর্ব গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রলীগ সভাপতি অপূর্ব গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় দায়েরকৃত মামলায় ব্র্যাক ইউনিভার্সিটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি ) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই,  বাড্ডা থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির পশ্চিম পাশে প্রগতি স্মরণীর রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত ২৮ জুলাই এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত অপূর্ব মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App