×

অপরাধ

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

যশোর সদর এবং ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। একই সঙ্গে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, গতকাল মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার সদর উপজেলাধীন বারান্দি মোল্লাপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তল এমুনিশন, ১ বক্স এয়ারগান এমুনিশন, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় মো. জাকির হোসেন ওরফে সাগর (৫২), মোঃ জোয়েব হাসান ওরফে সাকিব (৫৫), লোপা খাতুন (৩২) এবং তাহেরা আক্তার ওরফে তানিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, পৃথক একটি অভিযানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন পাইকপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২৪ টি ককটেল বোমা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, এটি তারই অংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App