×

অপরাধ

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণা, আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণা, আটক ১

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট তৈরি ও প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

শনিবার (২১ মার্চ) রাত দেড়টায় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ‘গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন।’

সেখানে উল্লেখ করা হয়, প্রতারণার উদ্দেশ্যে তিনি নিজেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার একটি ভুয়া গেজেট তৈরি করেন। ওই ভুয়া নথিতে পদ অনুযায়ী সব ধরনের সরকারি সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তা বিভিন্ন সরকারি-বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে পাঠাতেন। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি যুক্ত করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করেন এবং তা নিয়মিত ব্যবহার করে আসছিলেন।

তিনি বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি সরকারি লোগো ও প্যাড জালিয়াতির মাধ্যমে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন আরিফ।

জব্দকৃত ভুয়া গেজেটে আরিফ নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ কর্মসূচির আওতায় রাষ্ট্রের একজন 'বিশেষ সম্মানিত ব্যক্তি' হিসেবে দাবি করেন। ওই জাল নথিতে তাঁর জন্য এককালীন আর্থিক প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান ও বাসস্থানের সুবিধার কথা উল্লেখ করা ছিল। এছাড়া তিনি নিজেকে ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে জালিয়াতিতে ব্যবহৃত ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিতর্কিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

দাবি ভারতীয় গণমাধ্যমের ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App