×

অপরাধ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা

লাভলুর জামিন বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

লাভলুর জামিন বাতিল

ছবি- সংগৃহীত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরের জামিন বাতিলের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে রোববার (২৬ এপ্রিল) তাকে জামিন দিয়েছিলেন একই আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, রোববার এক হাজার টাকার মুচলেকায় আদালত আসামির জামিন মঞ্জুর করেছিলেন।

তবে গতকাল আসামিপক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজ সকালে আসামিপক্ষের আইনজীবী এ জামিননামা দাখিল করেন। আদালত আসামির এ জামিননামা নাকচ করে জামিন বাতিলের নির্দেশ দেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরে গত ৫ এপ্রিল শাহবাগ থানার ওই মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার জন্য ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। সেদিন বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা তখন গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App