×

অপরাধ

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫৮ পিএম

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানাগুলো।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ৫৬ জন, পল্লবী থানা ৩৩ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৭ জন, দারুস সালাম থানা ১৪ জন, ভাষানটেক থানা ৫ জন ও রূপনগর থানা ১৩ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মিরপুর বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, ‘বুধবার (৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App