×

ক্রিকেট

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। সোমবার (১৬ নভেম্বর) দুর্দান্ত এই ইনিংসটি নিজের মেয়ের জন্মদিনে উৎসর্গ করেছেন তিনি।

দিনের খেলা শুরু করেছিলেন ৯২ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থাকা লিটন শুরুতে দেখেশুনে ব্যাটিং করেন। অন্য প্রান্তে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও রানের গতি বাড়াতে ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত ১৫৪তম বলে ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। ইনিংসটি সাজাতে তিনি মেরেছেন ১২টি চার।

সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে একটি কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন লিটন। সেখানে ইংরেজিতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ এভাবেই মেয়ের জন্মদিনে নিজের শতককে বিশেষ উপহার হিসেবে উৎসর্গ করেন তিনি।

এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন। সেই ম্যাচের প্রথম ইনিংসেও অর্ধশতক পেয়েছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। সেখানে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ৩৪ রান। বাকি তিন ইনিংসের কোনোটিতেই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করে সেই হতাশা কাটিয়ে উঠলেন এই ব্যাটার।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ১৩৭ রান করে আউট হন তাওহীদ হৃদয়। তাঁর বিদায়ের পর প্রথম দিনের খেলা শেষ হয়। শুরুতে ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। পরে তানজীদ হাসান তামিম ও হৃদয়ের ৯৯ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়।

এরপর লিটন ও হৃদয় মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়েন রেকর্ড ২০৬ রানের জুটি। সেই ধারাবাহিকতায় লিটনের ব্যাট থেকে আসে স্মরণীয় এই সেঞ্চুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

তথ্যমন্ত্রী জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App