×

অপরাধ

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৪৬ পিএম

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগরে রাফি হোসেনকে (২৬) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরো ২ জনকে পুলিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

এদিকে, ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

লালবাগ থানার বরাত দিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘গত ১৪ মে রাতে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাফির পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকালে রাফির মৃত্যু হয়।’

এন এম নাসিরুদ্দিন বলেন, ‘রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রধান অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ২০ মে কক্সবাজার সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ জানায়, ‘ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

এইচআরএসএস ১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

রাশেদ প্রধান লড়াই হবে নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App