×

অপরাধ

সরকারি চেক জালিয়াতি: চাকরি গেলো তিন সরকারি কর্মচারীর

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

সরকারি চেক জালিয়াতি: চাকরি গেলো তিন সরকারি কর্মচারীর

ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সরকারি চেক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত তিন কর্মচারীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলগাজীর ইউএনও হিসেবে দায়িত্বরত অতনু বড়ুয়া।

তিনি জানান, ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা পরিষদের তিন কর্মচারীকে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে যেদিন থেকে কারাগারে যাবেন, সেদিন থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়।

তিনি আরও জানান, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীরা নির্ধারিত হারে খোরপোশ ও অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন।

এর আগে মামলাটি পুলিশের এখতিয়ারভুক্ত না হওয়ায় গ্রেপ্তারের চারদিন পর গত রোববার (১২ জুন) আদালত থেকে জামিন পান চেক জালিয়াতিতে জড়িত পরিষদের তিন কর্মচারী- সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ এবং নুর ইসলাম।

গত ৭ জুলাই উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় ও থানায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন পরিষদের স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হালিম চৌধুরী। 

এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ। তাই এ ধরনের মামলার তদন্ত ও বিচারিক এখতিয়ার কেবল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আদালতও এ বিষয়ে অবজারভেশন দিয়ে মামলার ডকেট দুদকে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App