×

অপরাধ

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

ছবি: সংগৃহীত

রাজধানীতে নিয়মিত আইনশৃঙ্খলার অংশ হিসেবে গত এক দিনে বিশেষ অভিযান চালিয়েছে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন: সিলেট হাম উপসর্গ আরো এক শিশুর মৃত্যু

তিনি বলেন, অভিযানে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন, পাঁচ লিটার দেশি মদ, ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি প্রাইভেটকারের রিমোট চাবি এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App