×

ঢাকা

আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের ফেরি চলাচল বন্ধ

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের ফেরি চলাচল বন্ধ

ছবি: ভোরের কাগজ

আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে আরিচা বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, নদীতে নাব্যতা সংকটের কারণে শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ নাব্যতা সংকটের কারণে উক্ত নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি মাঝেমধ্যেই আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রেখেছিল। কিন্তু নদীতে ক্রমাগত পানি হ্রাস পাওয়ায় চ্যানেলটি একেবারেই সরু হয়ে গেছে। যা ফেরি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায়, কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

আরো পড়ুন: রবিবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App