×

ঢাকা

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ যুবক কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ যুবক কারাগারে

স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (২১), ইয়াসিন মিয়া (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান (২০), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। অন্য একজনের নাম জানা যায়নি। তারা সবাই শিক্ষার্থী।

আরো পড়ুন : ইউপি চেয়ারম্যান-মেম্বারের ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগান, এরপর যা ঘটলো

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসেন নেত্রকোনা থেকে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক বছর ধরে শীতকালে বিভিন্ন এলাকা থেকে লোকজন পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসেন। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App