×

ঢাকা

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ আহত ৮

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ আহত ৮

ছবি: সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এবং অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারী (১৮)কে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রোকন হাওলাদার (৩৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদার, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্যার স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল দুজনের

বন্যার স্রোতে ভেসে গিয়ে প্রাণ গেল দুজনের

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App