×

ঢাকা

সারাদেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ এএম

সারাদেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র

ছবি : সংগৃহীত

নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাজনৈতিক মহলের নানা শঙ্কা কাটিয়ে এই ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অনিশ্চয়তাও দূর হতে চলেছে বলে সকলের আশা।

নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা যত বাড়ছে, ততই ভোটারদের ভিড় বাড়ছে কেন্দ্রে কেন্দ্রে। 

তবে গোপালগঞ্জে ভোটের চিত্র কিছুটা ভিন্ন বলে জানা গেছে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

নির্বাচনের আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল, সারা দেশের ভোটের পরিস্থিতি একরকম হলেও গোপালগঞ্জে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। বাস্তবে ভোটের দিন সেই আশঙ্কার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App