×

ঢাকা

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী বলেন, দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বপ্রস্তুতি ও সচেতনতা। তিনি বলেন, “দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক প্রস্তুতি ও প্রশিক্ষণ থাকলে অনেক ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, “দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের মহড়া মানুষের মধ্যে বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেয়।

এ সময় আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের দমকলকর্মী কহিনুর ইসলাম অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন এবং আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় তা দেখান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App