×

ঢাকা

ঈদের দিন সড়কে ঝরলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

Icon

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

ঈদের দিন সড়কে ঝরলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানায় শনিবার দুপুরে  মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেলো এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ।

নিহত শিক্ষার্থীর নাম জিহাদ শেখ, সে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।  নিহত জিহাদ একই ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়,  শিয়ালদী গ্রামের ফুফাতো ভাই রনির মোটরসাইকেল যোগে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয় জিহাদ, ঘোরাঘুরির এক পর্যায়ে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানায় পৌঁছালে পিচ্ছিল সড়কে দুপুর দেড়টার দিকে  নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা। প্রত্যক্ষদর্শিরা জানান, বিভিন্ন ইট ভাটার ট্রলিতে পরিবাহনকৃত মাটি ঝরে পড়ায় দুদিনের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়, দুর্ঘটনা স্থলে পৌঁছালে পিচ্ছিল সড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা। 

এসময় পিছন থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে আঘাত লেগে মারাত্মক আহত হন আরোহী জিহাদ শেখ।  স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় জানান- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।কামরুল সিকদার। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App