×

ঢাকা

বাকির টাকা নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

বাকির টাকা নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

ছবি : সংগৃহীত

দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে দুই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার বিকেলে গোপালপুর উপজেলার নলিন বাজারে একটি মুদি দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে। গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলপেচা গ্রামের আলমগীর হোসেনের দোকানে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগতকুড়া গ্রামের এক ক্রেতা বাকি না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা পরে মারামারিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে বুধবার দুপুরে নলিন বাজারের কাছে লাংড়া মোড়ে উভয় ইউনিয়নের বিএনপি নেতারা একটি সালিশ বৈঠকের আয়োজন করেন। হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বৈঠক শুরু হতেই জগতকুড়া গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

তাদের প্রতিরোধ করতে গিয়ে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিক্ষক নিয়ামত আলীসহ অন্তত ১০ জন আহত হন। পরে হামলাকারীরা গোলপেচা গ্রামে গিয়ে শতাধিক বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়।

গোলপেচা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, জগতকুড়া গ্রামের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন

রুহুল কবির রিজভী টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

শেখ হাসিনাকে ঘিরে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

শেখ হাসিনাকে ঘিরে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App