×

ঢাকা

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৫০ এএম

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাসান (২০) নামে একজন বিহত হয়েছে এবং এ সময় ইমন (১৯) নামের একজন আহত হয়েছে। জানা যায়, মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি।

নাজমু হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার  ( ৬ মে) দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, 'ডেমরা কোনাপাড়া বাঁশেরপুর পেপার মিল গেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল ও তার বন্ধু ইমন গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে নাজমুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ইমনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App