×

ঢাকা

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চুরি

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:২৫ পিএম

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে চুরি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার আনন্দবাজার টেঙ্গারচর এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সৌদি প্রবাসীর স্ত্রী শামীমা বলেন, গত বুধবার দুপুর ২টার দিকে বাড়ির ফার্নিচার কেনার জন্য উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যাই। এদিকে বাড়ি ফাঁকা পেয়ে বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙে ঘরে ঢুকে তরকারি কাটার বঁটি দিয়ে আলমারি ভেঙে ভেতরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, ৩ ভরি রুপা, ২০০ সৌদির রিয়াল ও নগদ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিববুল্লাহ বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। খুব শীঘ্রই জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App