×

ঢাকা

সোনারগাঁও

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. কাউসার (৩০) মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাউসারের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান।

ডা. শাওন বলেন, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’-এর ক্যান্টিনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মীরা দুপুরের খাবার খাওয়ার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হলে সেখানে থাকা ১২ জন দগ্ধ হন। আহত ব্যক্তিরা সবাই বিদ্যুৎকেন্দ্রটির কর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App