×

ঢাকা

লাঙ্গলবন্দ সেতু সংস্কার

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:১১ পিএম

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

ছবি: ভোরের কাগজ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে দড়িকান্দি থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু করে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হয়। এতে ধীরে ধীরে যানজট বিস্তৃত হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় আটকে আছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা।

ঢাকাগামী ট্রাকচালক রিপন সরকার বলেন, সকাল ৯টার দিকে দাউদকান্দি সেতু পার হওয়ার পর থেকেই যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও যানবাহন খুব ধীরগতিতে চলছে।

মেঘনা টোলপ্লাজা এলাকায় আটকে থাকা প্রাইভেটকারচালক মো. ইয়াছিন মোল্লা বলেন, আড়াই ঘণ্টা বসে থেকেও মেঘনা সেতু পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এ পথ পাড়ি দিতে ৮ থেকে ১০ মিনিট লাগে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ চলায় সকাল থেকে ঢাকামুখী লেনে যানজট তৈরি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ঈদকে সামনে রেখে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে সাময়িক সমস্যা হয়েছে। সংস্কার শেষ হলে যানজটের সমস্যার সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App