×

ঢাকা

চরভদ্রাসন

হেরোইন-গাঁজাসহ চার মাদক কারবারি আটক

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

হেরোইন-গাঁজাসহ চার মাদক কারবারি আটক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার রাতভর অভিযান পরিচালনা করেন এসআই রফিকুজ্জামান ও এসআই কাজী রিপন হোসেন।

পুলিশ জানায়, চরভদ্রাসন থেকে ব্যাপারীর দোকানগামী সড়কের বাচ্চু শিকদারের চায়ের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশিকুর রহমান তাজ (২৪) নামের এক যুবককে ১০ পুরিয়া (০.৮৪ গ্রাম) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তিনি শেখ আতিয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

একই রাতে পৃথক অভিযানে এমপি ডাঙ্গী ঘাটসংলগ্ন এলাকা থেকে ৮ পুরিয়া (০.৪৬ গ্রাম) হেরোইনসহ সাকিব শেখ (২৩) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর শহরের কমলাপুর রেললাইনসংলগ্ন এলাকার মঞ্জু শেখের ছেলে। তাঁর বিরুদ্ধেও মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে চরভদ্রাসন বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে রমজান সরদার (২৬) ও সিরাজ মণ্ডলকে (৪২) ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রমজান সরদার আনোয়ার সরদারের ছেলে এবং সিরাজ মণ্ডল শাহজাহান মণ্ডলের ছেলে। তাঁদের বাড়ি লোহারটেক গ্রামে। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে।

রাতভর বিশেষ অভিযানে হেরোইনসহ দুজন ও গাঁজাসহ দুজনকে আটক করে মোট চারজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে রয়েছি। প্রতিদিনই আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। চরভদ্রাসনকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তির ফল রাত ৮টার পর

প্রথম ধাপ একাদশে ভর্তির ফল রাত ৮টার পর

খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App