×

ঢাকা

মামিকে গলা কেটে হত্যা, ভাগ্নে আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:৩২ পিএম

মামিকে গলা কেটে হত্যা, ভাগ্নে আটক

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে মামিকে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাগ্নে রিপন মিয়াকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার (২৪ মে) রাতে উপজেলার কাটিগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে

নিহত নারী, কাটিগ্রাম ইউনিয়নের প্রবাসী শুকুর আলীর স্ত্রী শিকার সাথী আক্তার (২৮)। তার এক ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মামী সাথী আক্তারের সঙ্গে ভাগ্নে রিপন মিয়ার তীব্র কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো দা দিয়ে সাথীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে রিপনকে আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App