×

ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:২৮ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ছবি : সংগৃহীত

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ছেড়ে উত্তরবঙ্গের পথে রওনা হয়েছেন ঘরমুখো মানুষ। তবে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে মহাসড়কের রাবনা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত যানজটের এ পরিস্থিতি অব্যাহত ছিল। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।

রাত থেকেই মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা এবং যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়। দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এবং খোলা ট্রাকে করেও যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

আরো পড়ুন : প্রস্তুত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

এদিকে যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যমুনা সেতুতেও বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা জটলা তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড ৮০ মিলিমিটার বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় রেকর্ড ৮০ মিলিমিটার বৃষ্টি

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App